ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

উইম্বলডনে জয়ের শতক পূর্ণ করলেন নোভাক জোকোভিচ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৯:২৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৯:২৪:৩৩ অপরাহ্ন
উইম্বলডনে জয়ের শতক পূর্ণ করলেন নোভাক জোকোভিচ নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত
সার্বিয়ান ডেভিস কাপ সতীর্থ মিওমির কেচমানোভিচকে দাপটের সঙ্গে হারিয়ে উইম্বলডনে জয়ের শতক পূর্ণ করলেন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই তারকা এবারের আসরে দারুণ ফর্মে আছেন।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে তৃতীয় রাউন্ডের ম্যাচে কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ গেমে পরাজিত করেন জোকোভিচ। ম্যাচটি শেষ হতে সময় লাগে দুই ঘণ্টারও কম। এই জয়ের মাধ্যমে উইম্বলডনে তার ১০০তম জয় পূর্ণ হলো।

পুরুষ এককে উইম্বলডনে ১০৫ ম্যাচ জিতে শীর্ষে আছেন রজার ফেদেরার। নারী এককে ১২০ জয় নিয়ে শীর্ষে মার্টিনা নাভ্রাতিলোভা। তাদের পরই এখন জায়গা করে নিলেন জোকোভিচ।

উইম্বলডনের আগেই ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান বলেছিলেন, মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার এটি হতে পারে তার সেরা সুযোগ। লন্ডনের এই ঘাসের কোর্টে আগেও সাতবার ট্রফি উঁচিয়ে ধরেছেন তিনি। তবে ২০২৩ সালের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি।

তবে এবারের আসরে ফর্মে ফিরেছেন জোকোভিচ। শেষ দুটি ম্যাচে মাত্র ১২টি গেম হারিয়েছেন তিনি। নিজের শততম উইম্বলডন জয় নিয়ে বলেন, ‘বেশিরভাগ খেলোয়াড়ের কাছে উইম্বলডন স্বপ্নের টুর্নামেন্ট। এখানে বহুবার জয়ের সুযোগ পেয়েছি, সেটা আমার জন্য সৌভাগ্যের। আমি নিজেকে ধন্য মনে করি।’

অষ্টম উইম্বলডন জয়ের লক্ষ্যে এবার জোকোভিচকে পার করতে হতে পারে আরও বড় বাধা। সামনে অপেক্ষা করছে চতুর্থ রাউন্ডের লড়াই, যেখানে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ১১তম বাছাই অ্যালেক্স ডি মিনাউর। ফাইনালে উঠলে তার মুখোমুখি হতে পারেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার কিংবা বর্তমান চ্যাম্পিয়ন কার্লো আলকারাজ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২