ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমরান বিদেশি নাগরিক, ভারতের মাটিতে রাজনীতি করার অধিকার নেই! অভিনেতাকে ভর্ৎসনা করে ক্ষমাও চাওয়াল বম্বে হাই কোর্ট শব্দবাজি-বিরোধী দীপাবলি পালনের ভিডিয়োয় দীয়ার উপস্থিতিতে বিতর্ক! মুখ খুললেন অভিনেত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম আবারও সৌদিতে সতর্কতা জারি চৌদ্দগ্রামে ১১১ কেজি গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৪ চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা গলাচিপায় হাফ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার নাস্তার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল, এবার আইন বিষয়ে পড়ার স্বপ্ন গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম ধরা নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নেশার টাকা না পেয়ে তৃতীয় স্ত্রীকে ‘পরপারে’ পাঠালেন কুদ্দুস খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ স্কুলের তালা ভেঙে ভাড়া করা নারী নিয়ে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে বিশেষ কায়দায় গাঁজা আনতেন নারী রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩ স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সাক্ষাৎ

জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবিতে ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ২২৫ টাকাসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সবুর হোসেনের ছেলে।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে মিলন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে মাদক সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩

নগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জনের কারাদণ্ড সহ গ্রেপ্তার ২৩