জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
জয়পুরহাটের পাঁচবিবিতে ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৪২ হাজার ২২৫ টাকাসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

রোববার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সবুর হোসেনের ছেলে।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে মিলন হোসেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে ৯০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে মিলে মাদক সংগ্রহ, মজুত ও নিজ এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com