ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গাজায় ক্ষুধার্ত ৭৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৪:০৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৪:০৬:৫১ অপরাহ্ন
গাজায়  ক্ষুধার্ত ৭৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ছবি: সংগৃহীত
গত কয়েক সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের খোঁজে বের হওয়া ৭৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি-সমর্থিত বিতর্কিত সাহায্য প্রকল্প নিয়ে নতুন করে নিন্দার জন্ম দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রগুলোতে সহায়তা চাইতে গিয়ে আরও অন্তত ৪ হাজার ৮৯১ জনেরও বেশি আহত হয়েছেন।

মে মাসের শেষের দিকে বোমা হামলায় বিধ্বস্ত গাজায় কার্যক্রম শুরু করা জিএইচএফ-এর ঠিকাদারদের পাশাপাশি ইসরায়েলি বাহিনীও ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলবর্ষণ করেছে। এমন একাধিক প্রতিবেদনের মধ্যে সংস্থাটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।

গাজা সিটি থেকে রিপোর্টিং করা আল জাজিরার সংবাদিক হানি মাহমুদ বলেন, ইসরায়েলের গাজা অবরোধের ফলে সৃষ্ট তীব্র সংকটের মধ্যে ফিলিস্তিনিরা তাদের পরিবারের সদস্যদের খাওয়ানোর জন্য মরিয়া হয়ে উঠছে। তাই ত্রাণপ্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, 'মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ছে। মানুষ রেশনিং করে খাবার পাচ্ছে। অনেক পরিবার খাচ্ছে না। এখানকার মায়েরা তাদের সন্তানদের ভরণপোষণের জন্য নিজেরা খাবার এড়িয়ে যান।'

এই সপ্তাহের শুরুতে অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা একটি প্রতিবেদনে মার্কিন ঠিকাদারদের উদ্ধৃতি দিয়ে বলেছে, জিএইচএফ বিতরণ পয়েন্টে সাহায্য চাইতে আসা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর তাজা গোলাবারুদ এবং স্টান গ্রেনেড ছোঁড়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন ঠিকাদার এপিকে জানিয়েছেন, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কর্মীরা যা খুশি তাই করছেন বলে মনে হচ্ছে।

তবে জিএইচএফ এপির প্রতিবেদনকে 'স্পষ্টতই মিথ্যা' বলে অস্বীকার করেছে এবং বলেছে, তারা 'সাইটগুলোর নিরাপত্তা এবং সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়'।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও জিএইচএফের পাশে দাঁড়িয়েছে। বুধবার পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, এরাই একমাত্র সত্তা যারা গাজা উপত্যকায় খাদ্য ও সাহায্য পৌঁছে দিয়েছে।

নেতৃস্থানীয় মানবিক ও মানবাধিকার গোষ্ঠীগুলো জিএইচএফ-এর কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। কেননা তারা 'দুই মিলিয়ন মানুষকে জনাকীর্ণ, সামরিকীকরণ অঞ্চলে আটকে থাকতে বাধ্য' করেছে। সেখানেও তারা প্রতিদিন গুলিবর্ষণ এবং ব্যাপক হতাহতের সম্মুখীন হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মার্কিন ইসরায়েল সমর্থিত জিএইচএফ-এর কার্যক্রমকে 'অমানবিক এবং মারাত্মক সামরিকীকরণ পরিকল্পনা' হিসেবে বর্ণনা করেছে।

অ্যামনেস্টি বলেছে, সংগৃহীত সমস্ত প্রমাণ, যার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভুক্তভোগী এবং সাক্ষীদের কাছ থেকে প্রাপ্ত সাক্ষ্যও নিয়েছে- এটি ইঙ্গিত দেয়, জিএইচএফ আন্তর্জাতিক উদ্বেগগুলোকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, একই সাথে ইসরায়েলের গণহত্যার আরেকটি হাতিয়ার ছিল।'

তবুও ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য, পানি এবং অন্যান্য মানবিক সরবরাহের তীব্র ঘাটতির মুখোমুখি হয়ে গাজার অনেক ফিলিস্তিনি বলেছেন, ঝুঁকি থাকা সত্ত্বেও, তাদের কাছে ওই গোষ্ঠীর কাছ থেকে সাহায্য চাওয়া ছাড়া আর কোন উপায় নেই।

জিএইচএফ সাইটে হামলায় আহত ফিলিস্তিনি ব্যক্তি মাজিদ আবু লাবান আল জাজিরাকে বলেন, 'আমার বাচ্চারা টানা তিন দিন ধরে না খেয়ে থাকার কারণে আমি সাহায্য বিতরণ কেন্দ্রে যেতে বাধ্য হয়েছিলেম। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে নেতজারিমে (একটি সাহায্য বিতরণ কেন্দ্রে) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেম। আমি মধ্যরাতে রাস্তা ধরেছিলাম কিছু খাবার পাওয়ার আশায়। জনতা ছুটে আসতেই ইসরায়েলি বাহিনী আমাদের দিকে কামানের গোলা ছুড়ল। বিশৃঙ্খলার মধ্যে, সবাই কেবল বেঁচে থাকার চেষ্টা করছিল।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান