ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন এইচএসসিতে গুরুদাসপুরে ৫টি প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি আত্রাইয়ে জাতীয় যুব দিবস পালিত, যুব উদ্যোক্তাদের মাঝে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন, সনদ ও ঋণের চেক বিতরণ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য ধরা নগরীজুড়ে পুলিশের অভিযানে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬ শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি রাসিকের এ্যাসফল্ট প্লান্ট পরিদর্শনে প্রশাসক রিটন ব্যবসায়ীকে কুপিয়ে ৬ লাখ টাকা ছিনতাই সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৯:২৬ অপরাহ্ন
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। এক হল, এক দল, এক গর্ব প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে সাতটি ক্রীড়া বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো-ফুটবল, দাবা, ক্যারম, ১০০ মিটার স্প্রিন্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ম্যারাথন।

প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ ও অর্জিত পয়েন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাতটি বিভাগের সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হলকে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, দলগত মনোভাব ও সুস্থ প্রতিযোগিতার চেতনা আরও জোরদার হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত