রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৫:৪৯:২৬ অপরাহ্ন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। এক হল, এক দল, এক গর্ব প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি হলের ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে সাতটি ক্রীড়া বিভাগে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো-ফুটবল, দাবা, ক্যারম, ১০০ মিটার স্প্রিন্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও ম্যারাথন।

প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচ ও অর্জিত পয়েন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাতটি বিভাগের সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী হলকে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি বিভিন্ন হলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, দলগত মনোভাব ও সুস্থ প্রতিযোগিতার চেতনা আরও জোরদার হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com