ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৪:৪৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৪:৪৩:৪৭ অপরাহ্ন
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯
রাজশাহীতে অস্ত্র আইনে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী বেলপুকুর থানা পুলিশ। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত মোঃ রাকিবুল ইসলাম শান্ত সে বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মোঃ বাদশার ছেলে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, ২০২২ সালে রাজশাহীর বাঘা থানায় রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিলো। অবশেষে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পবা থানার ছোট ভালাম জয়কৃষ্ণপুর গ্রামের মোসাঃ মিতালী বেগমের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০০ টাকা সহ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আগের একটি মাদক মামলা রয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ৯৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ আকাশ আলীকে (৩০) গ্রেপ্তার করে। এ সময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার মোঃ সাগর মিয়া (৩২) পালিয়ে যায়। পলাতক আসামি সাগর মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলায় দুজন এবং অন্যান্য মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯