ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৭:১৯:৫৭ অপরাহ্ন
কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়। আটক তিন ভারতীয় একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।

আটক তিন ভারতীয় নাগরিক হলেন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা জানিয়েছেন। বেড়ানো শেষে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া ওই সীমান্তবর্তী এলাকা দায়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচ বাংলাদেশিকেও আটক করা হয়। তারা হলেন, গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), গোপালগঞ্জের দুলালী (৪০), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) ও বরিশালের অঞ্জনা সিং (১৮)।

বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের আট জনের মধ্যে তিনজন ভারতীয় এবং পাঁচজন বাংলাদেশি বলে প্রাথমিক যাচাইবাছাইয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার জন্য বৃহস্পতিবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, আটক ৮ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২