ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন ভারতীয় নাগরিকসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার হলদারপাড়া গ্রামের ইছামতি নদীর বাঁশের সাঁকোর পাশ থেকে তাদের আটক করা হয়। আটক তিন ভারতীয় একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনাথপুর বিওপির হাবিলদার মো. আব্দুল আজিজের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৬১-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
আটক তিন ভারতীয় নাগরিক হলেন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মিবানী সিং (২৬), দেবকুমার বিশ্বাস (৩৩) ও দেবশ্রী বিশ্বাস (১৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার কথা জানিয়েছেন। বেড়ানো শেষে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
এছাড়া ওই সীমান্তবর্তী এলাকা দায়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় পাঁচ বাংলাদেশিকেও আটক করা হয়। তারা হলেন, গোপালগঞ্জের শুভজিৎ দাস (২০), নারায়ণগঞ্জের সামিয়া আক্তার (১৭), গোপালগঞ্জের দুলালী (৪০), পিরোজপুরের পূর্ণিমা মৃধা (২১) ও বরিশালের অঞ্জনা সিং (১৮)।
বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের আট জনের মধ্যে তিনজন ভারতীয় এবং পাঁচজন বাংলাদেশি বলে প্রাথমিক যাচাইবাছাইয়ে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার জন্য বৃহস্পতিবার দুপুরে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি ইমরান আলম জানান, আটক ৮ জনকে থানায় সোপর্দ করেছে বিজিবি। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।