ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইটাহারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ীর ইটাহারী গ্রামের মো. হাবিবুর রহমান (৪০) এবং গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচুয়া তালতলা এলাকার মো. শাহাবুল (৫০)।

অভিযান পরিচালনাকারী দল তাঁদের হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা উদ্ধার করে জব্দ করে।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯