গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০৫:৫৪:৫৩ অপরাহ্ন
রাজশাহীর গোদাগাড়ীতে ৪০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ৫ নম্বর গোগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইটাহারী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ীর ইটাহারী গ্রামের মো. হাবিবুর রহমান (৪০) এবং গোদাগাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আচুয়া তালতলা এলাকার মো. শাহাবুল (৫০)।

অভিযান পরিচালনাকারী দল তাঁদের হেফাজত থেকে ৪০ গ্রাম হেরোইন, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬০৪ টাকা উদ্ধার করে জব্দ করে।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে সংস্থাটি।

গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com