ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর ২২ বছরের ছোট সহ-অভিনেত্রীর সঙ্গে ‘রোমান্সে’ অস্বস্তিতে পড়েন নসীরুদ্দীন মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার রাসিক প্রশাসকের সঙ্গে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ গোদাগাড়ীতে ২ কোটি টাকার উদ্ধার নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫ ‘অপারেশন ল্যাংড়া’ নামে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ! যুক্তরাষ্ট্র আলোচনায় আন্তরিক নয়, পরমাণু অস্ত্রের অভিযোগও প্রত্যাখ্যান ইরানের উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ‘ঘুষ না পেয়ে’ থানার মধ্যেই আসামির ভাইকে পিটুনি, যা জানা গেল

স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৫:২০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৫:২০:০৪ অপরাহ্ন
স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মামলার ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় ড্রেজার ব্যবসায়ী।

এসআরবি-৮ সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে এসআরবি-৮-এর একটি দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী জাকির হোসেনের প্রতিবেশী। অভিযোগ অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেন। ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে শাক তুলতে গেলে কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গ্রেপ্তারের পর জাকির হোসেনকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫