ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর ২২ বছরের ছোট সহ-অভিনেত্রীর সঙ্গে ‘রোমান্সে’ অস্বস্তিতে পড়েন নসীরুদ্দীন মান্দায় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার

চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৭:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৭:২৬:৪১ অপরাহ্ন
চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি আভিযানিক দল। এ সময় আত্মরক্ষা ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে এসআরবি। পরবর্তীতে যৌথ অভিযান চালিয়ে দুই দেশীয় অস্ত্রসহ ৫ জন হামলাকারীকে গ্রেফতার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাতে এসআরবি-৭, চট্টগ্রাম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ অক্টোবর বিকেলে এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ২০টির অধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীর চন্দনাইশ থানাধীন বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়া এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি সেখানে পৌঁছালে আসামি আলমগীর উপস্থিতি টের পেয়ে উত্তেজিত হয়ে চিৎকার করে তার অনুসারী ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দলকে একত্রিত করেন। পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। সন্ত্রাসীরা মারমুখী হয়ে উঠলে এসআরবি সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। হামলায় এসআরবির ৪-৫ জন সদস্য আহত হন। তবে ঘটনাস্থল থেকে সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো: মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮) এবং আজিজুর রহমান সবুজ (২১)। তারা সবাই চন্দনাইশ উপজেলার কানাই মাদারি এলাকার বাসিন্দা।

এর ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর গভীর রাতে এসআরবি-৭ এবং চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অপর দুজন হলো: ঞ্জুর ইসলাম (৩৯) এবং মোঃ নবাব শরীফ প্রকাশ নবাব মিয়া (৩৪)।

এসআরবি জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫