ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন সীমান্ত পারের পর সিবিপি'র হেফাজতে আটক শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা রাণীশংকৈলে পিআইওকে মারধর মামলার প্রধান আসামি গণনঅধিকর পরিষদ নেতা মামুন গ্রেপ্তার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ হাম প্রতিরোধে মাঠে যুবদল নেতা রফিকুল ইসলাম রবি, সচেতনতা কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর

ইসরাইল-ইরান১২ দিনের সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১০:৪৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১০:৪৭:০০ পূর্বাহ্ন
ইসরাইল-ইরান১২ দিনের সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি ইসরাইল-ইরান১২ দিনের সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি মসজিদে আশুরার আগের দিনে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিবিসি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মুসল্লিদের সঙ্গে দেখা করছেন খামেনি এবং উপস্থিত একজন সিনিয়র ধর্মীয় নেতাকে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য উৎসাহিত করছেন। ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় “হে ইরান” গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গত ১৩ জুন শুরু হওয়া ইসরাইল-ইরান সংঘাতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। সংঘাত চলাকালে খামেনি টেলিভিশনে তিনটি পূর্ব-রেকর্ড করা বার্তা দিলেও প্রকাশ্যে আসেননি, যার ফলে তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ ধারণা করেছিলেন, তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।

তবে সর্বশেষ শনিবারের ভিডিওতে তার সরাসরি উপস্থিতি সেই সব গুঞ্জনে ইতি টেনে দেয়।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশন জনসাধারণকে আহ্বান জানিয়েছে, খামেনির এই জনসমক্ষে আসার প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠাতে।

উল্লেখ্য, ২৬ জুন খামেনির এক ভাষণে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরাইলের কাছে আত্মসমর্পণ করবে না। তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংঘর্ষের অবসান ঘটে এবং যুদ্ধবিরতি কার্যকর হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত