ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল

  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ০৫:৪৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ০৫:৪৪:৫৭ অপরাহ্ন
সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন  করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল
নাটোরের সিংড়ায় ফকির বংশ ও সরকার বংশের মধ্যে প্রায় ৫০ বছর ধরে চলে আসা জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসা করেছেন বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুল হাসান। তাঁর উদ্যোগে বিরোধের নিষ্পত্তি হওয়ায় দুই পক্ষের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিয়াশ চকপাড়া এলাকায় স্থানীয়দের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এ বিরোধের মীমাংসা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়াশ চকপাড়া এলাকায় জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে ফকির বংশ ও সরকার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় পাঁচ দশক ধরে চলা এ বিরোধ নিরসনে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত ছিল। পরে প্রভাষক কামরুল হাসানের উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধটির নিষ্পত্তি করা হয়।

বিরোধের মীমাংসার পর প্রভাষক কামরুল হাসান বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করব। কোনো ধরনের সংঘাত-সংঘর্ষ হতে দেব না। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু