ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা রাশমিকা-বিজয় মুখ খুললেন প্রেম ও বিয়ে নিয়ে স্বর্ণমন্দিরে সারা আলি খানের কান্নার মুহূর্তের ভিডিও ভাইরাল বাগাতিপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে শিয়ালের কামড়ে নারীসহ আহত ১১

রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:৫২:০৬ অপরাহ্ন
রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি দেখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহা নবমীর সন্ধ্যায় তিনি পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির, পিপলতলা মন্দির, হাটখোলা মন্দির ও কলেজপাড়া মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজারি, ভক্ত ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মন্দিরগুলোতে দুর্গাপূজার আয়োজন, ভক্তদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বিভিন্ন বিষয় তুলে ধরলে তিনি তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সন্ধ্যায় পূজামণ্ডপগুলোতে ভক্ত ও পূজারিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত রাজনৈতিক নেতারাও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক