শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি দেখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) মহা নবমীর সন্ধ্যায় তিনি পৌর শহরের কেন্দ্রীয় গোবিন্দ মন্দির, পিপলতলা মন্দির, হাটখোলা মন্দির ও কলেজপাড়া মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজারি, ভক্ত ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মন্দিরগুলোতে দুর্গাপূজার আয়োজন, ভক্তদের উপস্থিতি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বিভিন্ন বিষয় তুলে ধরলে তিনি তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। সন্ধ্যায় পূজামণ্ডপগুলোতে ভক্ত ও পূজারিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত রাজনৈতিক নেতারাও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি কামাল আনোয়ার আহমেদ, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।