ফেনীর সোনাগাজীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ইবরাহীম দুলালকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সোনাগাজী থানাধীন ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুলাল সোনাগাজী থানার একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। দণ্ডিত হওয়ার পর থেকে তিনি সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকসংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি :