ফেনীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৫:৫৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৫:৫৯:২৭ অপরাহ্ন

ফেনীর সোনাগাজীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ইবরাহীম দুলালকে (৪৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সোনাগাজী থানাধীন ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলাল সোনাগাজী থানার একটি মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। দণ্ডিত হওয়ার পর থেকে তিনি সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকসংক্রান্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com