ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের রোনাল্ডো-জর্জিনার বিয়ে নিয়ে জোর জল্পনা, ট্রলের জবাবে আবেগঘন বার্তা জর্জিনার মেয়ে হয়ে গেল ছেলে ! এলাকায় চাঞ্চল্য জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার একা পেয়ে মেয়েশিশুকে জঙ্গলে টেনে নিয়ে যান শরীফ, অতঃপর... ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, গুলির অভিযোগে ট্রাস্টি বোর্ডের তিন সদস্যসহ ১১-১৩ জনের বিরুদ্ধে মামলা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে রাণীশংকৈলে ১২৬ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা রিশিকুল ইউপিতে মানববন্ধন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান চট্টগ্রামে র‍্যাব-৭-এর তিন অভিযানে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫ নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০

কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার: প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০৪:৩০ অপরাহ্ন
কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার: প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, যখনই আমাদের অফিসে কেউ আসে তখনই আমরা তার সাথে কথা বলি। শুক্রবার বা বুধবার গণশুনানি করতে হবে এমনটা নয়। প্রতিদিন প্রতিমুহূর্তে গণশুনানি করা হবে। আমাদের অফিসে আসা মাত্রই আমরা মানুষের কথা শুনবো।
মঙ্গলবার (১৩ মে) সকালে রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি-নথির ফিচার সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট প্রোগ্রাম’ এ কর্মশালা আয়োজন করে।
আজিম আহমেদ বলেন, বলা হয় ডি-নথির ব্যবহারে দুর্নীতি কমবে। ব্যক্তিগতভাবে গত ছয় মাসে আমি একটি দুর্নীতিও করিনি। আমরা ফাইল পেন্ডিং রাখি না, আমরা মানুষকে সেবা দেই। কমিশনার অফিসে বহু পুরানো এলএ কেস ছাড়া কোনো ফাইল পেন্ডিং নেই। তিনি বিভাগীয় কমিশনার অফিসে কোনো কাজে হয়রানির শিকার হলে তাকে জানানোর পরামর্শ দেন।
অনলাইন নথি ব্যবস্থাপনার ঘন ঘন নাম পরিবর্তনের সমালোচনা করে বিভাগীয় কমিশনার বলেন, নাম পরিবর্তন করবেন না। নাম পরিবর্তন করলে মনে হয় আগের সবকিছু হারিয়ে গেছে। একই নাম থাকবে শুধু আপগ্রেড করা হবে। এসময় তিনি ডি-নথির সার্ভারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং এটুআই প্রোগ্রামের যুগ্মসচিব শহিদুল ইসলাম। রাজশাহী বিভাগের বিভাগীয় ও আঞ্চলিক দপ্তরসমূহের প্রধানগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের

আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের