ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি নিয়ামতপুরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি খাদ্য কর্মকর্তা যখন মাছ চোর ! পুজোয় শাড়িতে স্লিম লুক চাই? জিম-ডায়েটের ভয় নেই! ৬ স্টাইলিং হ্যাক করবে মুশকিল আসান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৭:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৭:৪৭:২৭ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রজেক্ট অগ্রযাত্রা'র মাধ্যমে হাল্ট প্রাইজের ২০২৬ সালের কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকালে এ কার্যক্রমের প্রথম উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে মিশন জিরোবাইট। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বিস্তার রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রজেক্ট জিরোবাইট-এর মূল প্রতিপাদ্য, Zero Bites, Zero Dengue, A Healthier Tomorrow এর মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত পরিষ্কার, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

‘মিশন জিরোবাইট এর অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জনস্বাস্থ্য সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল আচরণ গড়ে তোলা। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মানসিকতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

তাঁদের প্রত্যাশা, প্রজেক্ট অগ্রযাত্রা'র মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও অংশগ্রহণমূলক উদ্যোগকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট