ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৯:১২:২৬ অপরাহ্ন
মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা ছবি: সংগৃহীত
মিয়ানমারের কারেনি (কায়া) রাজ্যের হপাসাওং শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে, প্রতিরোধ বাহিনী দুর্ঘটনাস্থলে চিৎকার করছে, 'যোদ্ধাদের ধন্যবাদ!'

এর আগে মঙ্গলবার (৩ জুলাই) বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার রাতে হপাসাওং-এ জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল 'FTC-2000G' মডেলের যুদ্ধবিমানটি।

জান্তা সরকারও নিশ্চিত করেছে, তাদের একটি যুদ্ধবিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিখোঁজ হয়েছে। তবে তারা যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়াকে দায়ী করেছে।

চীনে তৈরি FTC-2000G-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। মিয়ানমার সরকার চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল।

ইরাবতি জানিয়েছে, ব্যাপকভাবে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রতিরোধ বাহিনী ব্যাটালিয়ন ১৩৪ দখল করছে এবং অস্ত্র ও গোলাবারুদসহ কয়েক ডজন শাসক সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের বন্দী করছে। তবে বৃহস্পতিবার সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কারেনি প্রতিরোধ গোষ্ঠীগুলো আনুষ্ঠানিকভাবে এসব জব্দের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে সবশেষ ১০ জুন সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে, তারা সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় একটি জান্তা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার