ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৯:১৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৯:১৪:৫৪ অপরাহ্ন
ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ কর্মসূচিতে বিএনপি ও জামায়াতের নেতারাও যোগ দেন। একপর্যায়ে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন।

সোমবার দুপুর ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত চলে আন্দোলন। এ সময় ইউএনওর অপসারণের পাশাপাশি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের জবাব দাবি করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা সার ডিলার নিয়োগ কমিটির সভাপতি হিসেবে ইউএনও ইসরাত জাহান নিয়োগপ্রক্রিয়ায় পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। নীতিমালা অনুসরণ না করে দলীয় প্রভাবের ভিত্তিতে ডিলার নির্বাচন করা হয়েছে। দীর্ঘ সময় আন্দোলন চললেও ইউএনও তাঁদের সঙ্গে কথা বলতে না আসায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করেন, নিয়োগ পাওয়া ডিলারদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন। তাঁদের কারও কারও সার বিক্রির দোকান বা গুদাম নেই বলেও দাবি করেন তিনি। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন।

রাজশাহী জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বাবলু বলেন, আমরা এই ইউএনওর অপসারণ চাই। তিনি নিয়ম মেনে সার ডিলার নিয়োগ দেননি। আমরা চাই, ন্যায্যতার ভিত্তিতে ডিলার নিয়োগ দেওয়া হোক। কোনো ধরনের দলীয়করণ বা পক্ষপাত যেন না থাকে।

এ বিষয়ে ইউএনও ইসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিনিয়র স্যার এসেছেন। প্রটোকলে আছি, পরে কথা বলব।

কর্মসূচিতে গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, জামায়াত নেতা মাহফুজ ও ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮