রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
রবিবার দুপুরে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে রাজশাহীর চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :