রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ

আপলোড সময় : ১১-১০-২০২৬ ১০:০৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১০-২০২৬ ১০:০৭:০৭ অপরাহ্ন
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রবিবার দুপুরে ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, রবিবার সকাল ৬টা পর্যন্ত চলা অভিযানে রাজশাহীর চরমাজারদিয়া ও তালাইমারী বিওপির আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে  পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। 

জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com