ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪ কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার রাজশাহীর পদ্মার পাড়ে বিপুল মাদক জব্দ সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধে রাজশাহীতে যানবাহন আটক ৬২ বাঘায় যৌথ অভিযান: বন্দুক-এয়ারগানসহ অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার তারেক রহমান ও সাইফুর রহমানের স্থাপিত ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনু সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি

মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৮:০১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৮:০১:০৩ অপরাহ্ন
মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন
মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করা এবং গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনেরা। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব ও নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘনের হাতিয়ার হয়ে না ওঠে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের সম্মেলনকক্ষে মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন।

বক্তারা বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আইনের শাসন এবং জবাবদিহির বিকল্প নেই। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আড়াল না করে নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। নিরাপত্তার অজুহাতে নাগরিকের সাংবিধানিক অধিকার সংকুচিত করা গ্রহণযোগ্য নয়।

তাঁরা আরও বলেন, মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার সুযোগ নিশ্চিত করতে হবে। সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে পরিবেশও বজায় রাখা জরুরি।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক নতুন প্রভাত-এর সম্পাদক ও কবি সোহেল মাহবুব, রাজ টাইমস-এর সম্পাদক শাহ সুফি মুহিব্বুল আরেফিন, বাসসের রাজশাহী প্রতিনিধি ওমর ফারুক, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী, মানবাধিকারকর্মী সানজিদা ইসলাম ও আইনজীবী নিজাম উদ্দিনসহ সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকারকর্মী এম শামিম।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ১০ অক্টোবর প্রতিষ্ঠিত অধিকার দীর্ঘদিন ধরে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করা এবং ভুক্তভোগীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তিতে সংগঠনটি মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।
 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী