ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে একাদশ-দ্বাদশ শ্রেণি চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী হলুদের ক্ষেতে নিয়ে জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন, গ্রেফতার অভিযুক্ত রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী শিমলা পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার মর্যাদা কার্যকরের দাবি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩ নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্যক্তি গ্রেপ্তার স্বাস্থ্য খাতের সংস্কার ও বাজেট বাড়িয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘কেউ কেউ যেচে খোঁচা দেন’! দুর্গাপুজোয় জয়া বচ্চনকে ‘বিরক্ত’ না করার অনুরোধ তনীষা মুখোপাধ্যায়ের রাজশাহীতে বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান নিয়ে কর্মপরিকল্পনা সভা কেন বাড়িতে টিভি রাখেন না নিমরত কৌর রাতে অন্তর্বাস পরে ঘুমোন না কি খুলে? স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে এই অভ্যাসগুলির কী সম্পর্ক মানবাধিকার সুরক্ষায় আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিতের দাবি ‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর? দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২

‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর?

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৭:৫৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৭:৫৯:০৩ অপরাহ্ন
‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর? ‘ওর কথা খুব মনে পড়ে!’ মনীষা কৈরালার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পটেকর?
গত ৮ অক্টোবর, বৃহস্পতিবার, গোয়ায় নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন নানা পটেকর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, অনুরাগী ও সহকর্মীরা। অভিনয়ের নিজস্ব ঘরানা তৈরি করেছিলেন তিনি। বলিউডের প্রচলিত নায়কের ছাঁচে কখনও নিজেকে বাঁধেননি নানা। তবে নব্বইয়ের দশকে তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষত মনীষা কৈরালার সঙ্গে সম্পর্ক, প্রায়ই আলোচনায় উঠে আসত। দীর্ঘদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনেই। কিন্তু বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে আবেগ ধরে রাখতে পারেননি নানা।

১৯৯৭ সালে প্রকাশিত একটি সাক্ষাৎকারে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে প্রায় কেঁদে ফেলেছিলেন অভিনেতা। নানা বলেছিলেন, “খুব কঠিন সময় ছিল। এই যন্ত্রণা বুঝতে হলে নিজেকে সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। দয়া করে, এ নিয়ে আর কথা বলবেন না। মনীষাকে খুব মনে পড়ে।”

‘খামোশী’ এবং ‘অগ্নিসাক্ষী’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন নানা ও মনীষা। দু’টি ছবিতেই তাঁদের অভিনয় প্রশংসিত হয়েছিল। ‘অগ্নিসাক্ষী’-তে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন অভিনেতা। ‘যুগপুরুষ’ ছবির শুটিং চলাকালীনই তাঁদের সম্পর্কে ছেদ পড়ে বলে শোনা যায়।

বিচ্ছেদের পরেও ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আনেননি নানা। বরং মনীষার প্রতিভার প্রশংসাই করেছিলেন তিনি। অভিনেতার কথায়, “মনীষার প্রতিভা সহজাত। ও আমার দেখা সবচেয়ে সংবেদনশীল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। ও অনেকটা কস্তুরীমৃগের মতো। ওকে এখনও বুঝতে হবে যে, অন্য কারও সঙ্গে পাল্লা দিয়ে চলার প্রয়োজন নেই। ওর মধ্যে সব কিছুই রয়েছে, আর সেটাই যথেষ্ট।”

সেই সময় নিজের জীবনেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন মনীষা। পরবর্তী সময়ে নিজের স্মৃতিকথা ‘হিল্‌ড’-এ মদ্যপানের প্রতি ঝোঁকের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, “শুটিংয়ের চিন্তা থেকে মন সরাতে, নিজেকে অসাড় করে রাখতে মদ্যপান শুরু করেছিলাম। ডায়েট করলে ভড্‌কার উপর নির্ভর করতাম।”

নব্বইয়ের দশকে মনীষা যখন এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখনকার সাক্ষাৎকারে তাঁর পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন নানা। তিনি বলেছিলেন, “ও নিজের সঙ্গে যা করছে, তা দেখলে আমি চোখের জল ধরে রাখতে পারি না। হয়তো আজ ওর বিষয়ে কিছু বলার অধিকারও আমার নেই।”

উল্লেখ্য, মনীষার সঙ্গে সম্পর্কের সময় নানার স্ত্রী নীলকণ্ঠীর সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক ছিল। যদিও তাঁরা আলাদা হয়ে গিয়েছিলেন কিন্তু আইনি বিচ্ছেদ হয়নি। অন্য দিকে, ২০১০ সালে ব্যবসায়ী সম্রাট দহালকে বিয়ে করেন মনীষা। কিন্তু দু’বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়।

নানার প্রয়াণের পর সমাজমাধ্যমে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান মনীষা। তিনি লেখেন, “এক জন মহান অভিনেতা এবং অভিনয়শিল্পের প্রকৃত স্তম্ভের প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। সিনেমার জগতে তাঁর অবদান এবং নিজের কাজের প্রতি তাঁর নিষ্ঠা চিরকাল মনে রাখা হবে।”

বৃহস্পতিবার রাতে পুণেয় নিজের খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় নানা পটেকরের।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী

মেধা-যোগ্যতায় শিক্ষক নিয়োগ, প্রভাব-সুপারিশ নয়: ভূমিমন্ত্রী