ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ককরোচ জনতা পার্টির আন্দোলনে তারকাদের সংহতি এবার আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তির পরেই ইউক্রেনে রুশ হামলা, নিহত অন্তত ১২ অন্যের স্ত্রীকে ঘরে নিয়ে ৭ মাসের ‘সংসার’ মসজিদের ইমামের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির হেফাজতে ভারতীয় নাগরিক সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল দুই নারীর স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন ভালুকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্রীপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে - ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:২০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:২০:৩৮ অপরাহ্ন
নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর বিকালে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা নিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের পুলিশ সুপার মো. বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে নেকমরদ বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ) এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নূরনবী। তাঁরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সহজেই পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সমস্যার দ্রুত সমাধান, অপরাধপ্রবণতা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠাই বিট পুলিশিং কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের কার্যক্রম এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়বে এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার