নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন

আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:২০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:২০:৩৮ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ৯ অক্টোবর বিকালে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যাশা নিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের পুলিশ সুপার মো. বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে নেকমরদ বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ) এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নূরনবী। তাঁরা স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সহজেই পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সমস্যার দ্রুত সমাধান, অপরাধপ্রবণতা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠাই বিট পুলিশিং কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের কার্যক্রম এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়বে এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com