ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে বর্ষাব্যাপী নয়, প্রয়োজন বছরব্যাপী টেকসই উদ্যোগ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ কেউ যেন সুযোগ নিতে না পারে - সেদিকে সজাগ থাকতে হবে - ​রাণীশংকৈলে জেলা প্রশাসক রফিকুল হক পুঠিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণকর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ আমি এসে দেখেছি এ জেলায় ১৭ বছর উন্নয়ন কম হয়েছে - জেলা প্রশাসক রফিকুল হক রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন! খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, আটক ৩ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপলোড সময় : ১০-১০-২০২৬ ০৬:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৬ ০৬:১৭:০৭ অপরাহ্ন
পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান পুঠিয়ায় মাদক প্রতিরোধে প্রশাসন-জনগণের সমন্বিত উদ্যোগের আহ্বান
রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় প্রশাসন ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা। তাঁরা বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা এবং পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের আসক্তি থেকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এ জন্য পরিবারে সচেতনতা বৃদ্ধি, সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, মাদক কেনাবেচা ও বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকায় মাদকসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে সহায়তা এবং মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে।

ইউএনও লিয়াকত সালমান বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা, পারিবারিক নজরদারি, সামাজিক দায়বদ্ধতা এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের কার্যকর সমন্বয় জরুরি। এছাড়াও তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার