ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

দুই কমিশনারসহ এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫২:৫২ অপরাহ্ন
দুই কমিশনারসহ এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কমিশনারসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকাসহ একাধিক নেতৃবৃন্দ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দুর্নীতির তথ্যানুসন্ধানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কর্মকর্তারা হলেন- কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ঢাকা পূর্ব জোনের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থলবন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপ-কর কমিশনার মো. মামুন মিয়া এবং কর পরিদর্শক লোকমান আহমেদ।

এর আগে গত রোববার ও সোমবার ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান শুরুর কথা বলেছিল সংস্থাটি। তাদের অনেকেই এনবিআরের  ‘শাটডাউন’ কর্মসূচির ‘নেতৃত্বে’ ছিলেন।

দুদকে জমাকৃত অভিযোগ সূত্রে  জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অংকের ঘুসের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে, প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে হয়রানি করেন বলে জানা যায়।

অনেক করদাতা আগাম কর দেন। আবার কেউ-কেউ বেশি কর দেন। নিয়ম হচ্ছে এই কর হিসাব-নিকাশ করার পর বেশি দেওয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হয়। কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণ আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায়, করের বাড়তি টাকা ফেরত পেতে আরও অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহারে খরচ হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তারা করের টাকা ফেরত দিতে নিজেরাও কামিয়ে নিচ্ছেন মোটা টাকা। অনুরূপভাবে, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকুরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও ক্ষেত্র বিশেষে আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীত, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২