ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রা‌র বিপরীতে টাকায় ঋণ দেওয়া যাবে: বাংলাদেশ ব্যাংক

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫০:৩৭ অপরাহ্ন
অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রা‌র বিপরীতে টাকায় ঋণ দেওয়া যাবে: বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত
এখন থেকে ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা তহবিল জামানত হিসেবে ব্যবহার করে দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিপর্যায়ে টাকায় ঋণ দিতে পারবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও তাদের ওবিইউতে জমাকৃত বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে টাকায় ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি ও বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে।

তবে ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি ইত্যাদি।

জামানত হিসেবে ব্যবহৃত এই অর্থের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনি ঋণ দেওয়া যাবে এবং জামানতের জন্য মাশুল দিতে হবে না। তবে প্রয়োজনবোধে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখা যাবে। ঋণ পরিশোধ না হলে নির্ধারিত আনুষ্ঠানিকতা মেনে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে থাকা ব্যালান্সও জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে। তবে ওবিইউর মাধ্যমে পরিচালিত ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড