ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার রাজশাহীতে প্রাইভেট কারেসহ বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ পুঠিয়ায় অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল সিংড়ায় ৩০০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু নগরীজুড়ে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ পুঠিয়ায় চাকরির প্রতিশ্রুতিতে টাকা-জমি নেওয়ার অভিযোগ, স্কুলের মাঠে কলাগাছ নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবগঞ্জে ১৯ ককটেল উদ্ধার, বিজিবি-পুলিশের যৌথ অভিযান পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৭:০৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৭:০৫:২০ অপরাহ্ন
পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল
রাজশাহীর পুঠিয়ায় ৮৫টি ইজিবাইকের মালিকদের নিয়ে ‘তাহেরপুর রোড ইজিবাইক মালিক সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সামিউল ইসলামকে সভাপতি ও বাবুল লেখককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাহেরপুর রোডসংলগ্ন একটি ভবনে ইজিবাইক মালিকদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ইজিবাইক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মালিক-চালকদের বিভিন্ন সমস্যা সমাধান ও যাত্রীসেবার মানোন্নয়নে সমিতির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম।

নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম বলেন, ‘সব মালিকের মূল্যবান সমর্থনে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই সমিতি কোনো একজনের নয়; প্রতিটি ইজিবাইক মালিকই এর অংশীদার।’

তিনি আরও বলেন, যাত্রীদের সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইজিবাইক মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে সমিতি কাজ করবে। মালিক ও যাত্রীদের কল্যাণে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমও গ্রহণ করা হবে।

নবগঠিত কমিটির নেতারা জানান, ইজিবাইক মালিক ও চালকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে সমিতি কাজ করবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেস ক্লাবের যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, ইজিবাইক মালিক সমিতির সহসভাপতি শামসুল আলম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাফি, লাইন সেক্রেটারি মোহাম্মদ কবি, ক্যাশিয়ার মোহাম্মদ হাবিবসহ কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান