রাজশাহীর পুঠিয়ায় ৮৫টি ইজিবাইকের মালিকদের নিয়ে ‘তাহেরপুর রোড ইজিবাইক মালিক সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ সামিউল ইসলামকে সভাপতি ও বাবুল লেখককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে তাহেরপুর রোডসংলগ্ন একটি ভবনে ইজিবাইক মালিকদের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ইজিবাইক মালিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মালিক-চালকদের বিভিন্ন সমস্যা সমাধান ও যাত্রীসেবার মানোন্নয়নে সমিতির কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি সামিউল ইসলাম বলেন, ‘সব মালিকের মূল্যবান সমর্থনে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই সমিতি কোনো একজনের নয়; প্রতিটি ইজিবাইক মালিকই এর অংশীদার।’
তিনি আরও বলেন, যাত্রীদের সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইজিবাইক মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা সমাধানে সমিতি কাজ করবে। মালিক ও যাত্রীদের কল্যাণে প্রয়োজনীয় উন্নয়নমূলক কার্যক্রমও গ্রহণ করা হবে।
নবগঠিত কমিটির নেতারা জানান, ইজিবাইক মালিক ও চালকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করতে সমিতি কাজ করবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রেস ক্লাবের যুগ্ম মহাসচিব রবিউল ইসলাম, ইজিবাইক মালিক সমিতির সহসভাপতি শামসুল আলম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাফি, লাইন সেক্রেটারি মোহাম্মদ কবি, ক্যাশিয়ার মোহাম্মদ হাবিবসহ কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।