ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেনে রুশ ড্রোন হামলা, ধ্বংস ভারতীয় সংস্থার ওষুধ কারখানা সঙ্গীতশিল্পীদের সঙ্গে প্রেম নিয়ে ডাকোটার মজার মন্তব্য, ‘কেউ শয্যায় ভয়ানক খারাপ’ শুটিং সেটে ভয়াবহ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সানজানা পাণ্ডে ‘মুন্না ভাই’ হয়ে গান্ধীগিরির বার্তা সঞ্জয় দত্তের রাসিক প্রশাসকের সাথে হাজী জলিলুর রহমান প্রাথমিক বিদ্যালয় কমিটির সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সালমানের ‘ইয়ঙ্গার ভার্সন’! আলোচনায় সাজিদপুত্র সুফিয়ান গাঁজা সেবনের অভিযোগে চার যুবক গ্রেপ্তার রাজশাহীতে প্রাইভেট কারেসহ বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ পুঠিয়ায় অভিযানে ২০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ পুঠিয়া-তাহেরপুর রোডে ৮৫ ইজিবাইক মালিকের কমিটি, সভাপতি সামিউল, সম্পাদক বাবুল সিংড়ায় ৩০০ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু নগরীজুড়ে পৃথক অভিযানে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৪ পুঠিয়ায় চাকরির প্রতিশ্রুতিতে টাকা-জমি নেওয়ার অভিযোগ, স্কুলের মাঠে কলাগাছ নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু

মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল

  • আপলোড সময় : ০৪-১০-২০২৬ ০৬:৪৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৬ ০৬:৪৩:২২ অপরাহ্ন
মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল মতিহার হলে ৮২% ইশতেহার বাস্তবায়ন, বাকি কাজ চলতি মাসেই শেষ হবে; ভিপি তাজুল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের দেওয়া ইশতেহার বাস্তবায়নে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে মতিহার হল সংসদ। হল সংসদ সূত্রে জানা গেছে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর পক্ষ থেকে ঘোষিত ইশতেহারের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব উন্নয়নমূলক ও সংস্কারমূলক কাজ বাস্তবায়নে কেন্দ্রীয় সংসদ, সংশ্লিষ্ট হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করেছে বলে জানান নেতৃবৃন্দ।

তথ্যমতে, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে হলের ভেতরে একাধিক দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে। হলের রিডিং রুমগুলোতে এসি স্থাপন, টিভি রুমকে গ্যালারি রুমে রূপান্তর, ওয়াশরুমগুলোর আধুনিকায়ন ও টাইলস স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির সাবমারসিবল লাইন বসানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুরো হলে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সাইকেল গ্যারেজ নির্মাণ এবং শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমের সুবিধার্থে বিতর্ক, সাহিত্য ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেছে হল সংসদ। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলোতে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

সার্বিক বিষয়ে মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় হলের ৮২ শতাংশ প্রতিশ্রুতি ইতোমধ্যে পূরণ করতে পেরেছি। আবাসন ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধা বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ পরিচালনা করা হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি অপূর্ণ (মসজিদে এসি, ডাইনিং এ ডীপ ফ্রিজ, সাইকেলের ইলেকট্রিক পাম্পার, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাব) ইশতেহারগুলো বাস্তবায়নের মাধ্যমে শতভাগ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান