রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থীদের দেওয়া ইশতেহার বাস্তবায়নে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে মতিহার হল সংসদ। হল সংসদ সূত্রে জানা গেছে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর পক্ষ থেকে ঘোষিত ইশতেহারের প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব উন্নয়নমূলক ও সংস্কারমূলক কাজ বাস্তবায়নে কেন্দ্রীয় সংসদ, সংশ্লিষ্ট হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করেছে বলে জানান নেতৃবৃন্দ।
তথ্যমতে, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা পরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে হলের ভেতরে একাধিক দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে। হলের রিডিং রুমগুলোতে এসি স্থাপন, টিভি রুমকে গ্যালারি রুমে রূপান্তর, ওয়াশরুমগুলোর আধুনিকায়ন ও টাইলস স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির সাবমারসিবল লাইন বসানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুরো হলে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সাইকেল গ্যারেজ নির্মাণ এবং শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমের সুবিধার্থে বিতর্ক, সাহিত্য ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করেছে হল সংসদ। এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলোতে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
সার্বিক বিষয়ে মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় হলের ৮২ শতাংশ প্রতিশ্রুতি ইতোমধ্যে পূরণ করতে পেরেছি। আবাসন ও শিক্ষার্থীদের মৌলিক সুবিধা বৃদ্ধির বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ পরিচালনা করা হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি অপূর্ণ (মসজিদে এসি, ডাইনিং এ ডীপ ফ্রিজ, সাইকেলের ইলেকট্রিক পাম্পার, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাব) ইশতেহারগুলো বাস্তবায়নের মাধ্যমে শতভাগ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।