ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁ-নাটোর মহাসড়কে দু’টি পুলিশ বক্স উদ্বোধন করলেন এমপি রেজু মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি রেজু মৃত্যুর আগেই নিজের কবর তৈরি, স্ত্রীর জন্যও পাশে কবর খুঁড়ে রেখেছেন বৃদ্ধ শেরপুরে মাইক্রোবাসে তুলে নেওয়ার চার দিন পর স্কুলছাত্রী উদ্ধার রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান ঈশ্বরদীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিবগঞ্জে ১৯ ককটেল উদ্ধার, বিজিবি-পুলিশের যৌথ অভিযান পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ​মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পাউবোর বদলি-পদায়নে স্বচ্ছতাসহ ৫ দফা দাবি ডিআইজি পদমর্যাদার তিন কর্মকর্তাসহ ২৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী ও জুবাইদার ছবি শেয়ার মার্কিন দূতাবাসের জীবনের পড়ন্ত বেলায় কোরআন শিখছেন ৪২ প্রবীণ ফেসবুকের ভিডিওতে তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী রূপগঞ্জে বন্ধুকে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদ্যপ পরিচালকের দরজায় ধাক্কা, আতঙ্কে রাত কাটিয়েছিলেন স্বরা স্বামীর পরকীয়ার খবর জেনেও ১২ বছর সংসার টিকিয়েছিলেন জিনাত আমান

চুয়াডাঙ্গায় ফল বিক্রেতাকে পিটিয়ে বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ০৩-১০-২০২৬ ০১:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৬ ০১:১৮:০৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় ফল বিক্রেতাকে পিটিয়ে বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যার অভিযোগ চুয়াডাঙ্গায় ফল বিক্রেতাকে পিটিয়ে বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মধু মিয়া উপজেলার আরামডাঙা গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মধু মিয়া প্রতিদিনের মতো কার্পাসডাঙার মুচির বটতলা এলাকায় ফল বিক্রি করছিলেন। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।

মারামারির সময় হামলাকারীরা কদবেল ছিদ্র করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধু মিয়ার বুকে ঢুকিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, রাত ৯টার দিকে মধু মিয়ার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান