ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

গাজার একটি ক্যাফেতে ৫০০ পাউন্ডের মার্কিন বোমা দিয়ে হামলা!

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:১৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:১৬:১৮ অপরাহ্ন
গাজার একটি ক্যাফেতে ৫০০ পাউন্ডের মার্কিন বোমা দিয়ে হামলা! ছবি: সংগৃহীত
ইসরাইলি সামরিক বাহিনী গাজার একটি জনপ্রিয় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ৫০০ পাউন্ডের (২৩০ কেজি) বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, গেল সোমবার পশ্চিম গাজা সিটির ওই ক্যাফেতে হামলা চালানো হয়, যেখানে অধিকার কর্মী, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াত রয়েছে।
 
আল-বাকা নামের ক্যাফেটির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তিসহ অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার জন্য একটি এমকে-৮২ বোমা ব্যবহার করেছে ইসরাইল।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, বিশেষজ্ঞরা মনে করছেন, বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের শক্তিশালী অস্ত্রের ব্যবহার - যা একটি বিশাল বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে এবং বিস্তৃত অঞ্চলে ছিটিয়ে দেয় - প্রায় নিশ্চিতভাবেই বেআইনি। এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। 
 
জেনেভা কনভেনশনের অধীনে আন্তর্জাতিক মানবিক আইন সামরিক বাহিনীকে এমন আক্রমণ চালানো থেকে বিরত রাখে যা ‘বেসামরিক জীবনের আকস্মিক ক্ষতি’ ঘটায়।
 
একসময়ের ব্যস্ততম সমুদ্রতীরবর্তী ওই স্থানে হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন - যার মধ্যে ছিলেন বিশিষ্ট যুদ্ধ প্রতিবেদক এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ইসমাইল আবু হাতাব, ৩৫ বছর বয়সি এক গৃহবধূ এবং চার বছরের একটি শিশু।
 
বলা হচ্ছে, ওই হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তাও দেয়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
 
আইডিএফের দাবি, ওই ক্যাফেতে হামলার ঘটনা পর্যালোচনাধীন এবং ‘হামলার আগে, আকাশপথে নজরদারি ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছিল’। 

হিউম্যান রাইটস ওয়াচের গেরি সিম্পসন দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী ঠিক কাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তা নির্দিষ্ট করেনি, তবে বলেছে যে বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে তারা আকাশপথে নজরদারি ব্যবহার করেছে। যার অর্থ তারা জানত যে, ক্যাফেটিতে তখন (হামলার সময়) গ্রাহকদের ভিড় ছিল।’ 
 
তিনি আরও বলেন, ইসরাইলি সেনাবাহিনী এটাও জানত যে আকাশ থেকে নিক্ষেপ করা ওই বোমায় সেখানকার অনেক বেসামরিক নাগরিক নিহত এবং পঙ্গু হয়ে যাবেন। স্পষ্টতই জনাকীর্ণ একটি ক্যাফেতে এত বড় অস্ত্রের ব্যবহার ঝুঁকিপূর্ণ। এটি একটি বেআইনি, অসামঞ্জস্যপূর্ণ বা নির্বিচার আক্রমণ। এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। সূত্র: এনডিটিভি, দ্য গার্ডিয়ান

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২