ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ

গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৭:৫৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৭:৫৮:২৬ অপরাহ্ন
গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাতি মামলার সন্দেহভাজন পলাতক আসামি মোঃ নাদিমকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর বাজার এলাকার একটি খাবারের হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ ও এসআরবি-৪-এর যৌথ দল।

গ্রেপ্তার নাদিম গোমস্তাপুর উপজেলার ফকিরবাড়ী এলাকার মোঃ জিয়াউল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ আগস্ট রাতে মানিকগঞ্জের ভারাড়িয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা বাজারের একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ-রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি ও তাঁর বাবা। পথে পালপাড়া লোকনাথ মন্দিরের কাছে চারজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় তাঁদের মারধর করে সঙ্গে থাকা অলংকার ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর মানিকগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডাকাতি মামলা করা হয়। মামলার তদন্তে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ও এসআরবি-৪, সিপিসি-৩, মানিকগঞ্জের যৌথ অভিযানে নাদিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা