ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

শেষ আটে উঠে রিয়ালকে পেলো ডর্টমুন্ড

  • আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:১৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:১৯:৪৮ অপরাহ্ন
শেষ আটে উঠে রিয়ালকে পেলো ডর্টমুন্ড ছবি: সংগৃহীত
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকান ক্লাব সিএফ মন্তেরেকে ২-১ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। শেষ আটে জার্মান ক্লাবটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে শুরু থেকে বরুসিয়াই ছড়ি ঘুরিয়েছে। প্রথমার্ধে ডর্টমুন্ডের আক্রমণের সামনে দিশেহারা মন্তেরে। কোনো জবাব দিতে পারেনি সার্জিও রামোসের দল। প্রথম গোলটি আসে ম্যাচের ১৪তম মিনিটে। গিরাসির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তার ঠিক দশ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন গিনির এই স্ট্রাইকার। আক্রমণের পসরা সাজিয়ে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মান ক্লাবটি।

তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় মন্তেরে। শুরুর তৃতীয় মিনিটেই এক গোল শোধ দেয় তারা। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে মন্তেরেকে আশার আলো দেখান বার্টেরেম। এমনকি একসময় ম্যাচে সমতাও ফিরিয়েছিল তারা। তবে অফসাইডের কারণে বাদ হয়ে যায় গোলটি। ম্যাচ শেষের ঠিক আগে রামোসের একটি হেড ক্রসবার ঘেঁষে চলে যায়। শেষ পর্যন্ত আর গোল করে সমতায় ফিরতে পারেনি মন্টেরে। ফলে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো রামোসের দলকে।

এদিকে, কোয়ার্টার ফাইনালে উঠে কঠিন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে পেয়েছে ডর্টমুন্ড। এর আগে শেষ ষোলোর ম্যাচে রিয়াল ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দলটির কাছেই হেরেছিল ডর্টমুন্ড।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ