ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ ফুলবাড়ীতে আউশে লোকসানের মুখে কৃষক ফুলবাড়ীতে পাটের উৎপাদন ও ভালো দামে খুশি কৃষক রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক সাংবাদিক এসএম আবদুল মুগনী নীরোকে আরআরইউ থেকে বহিষ্কার নাচোলে অবৈধ ডিজেল মজুদের দায়ে ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার তেল জব্দ রাজশাহীতে টিভি সাংবাদিকতার নামে প্রতারণা! বড়কুঠি ঘাটে মাশুল নিয়ে জেলে-ইজারাদার দ্বন্দ্ব চারঘাটে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬ পরীক্ষার্থীদের বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর অভিযোগ, তদন্ত কমিটি হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন তানোরে এফএইচএর উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম জমা দিলেন রাষ্ট্রপতির ভাইসহ ৩ নেতা তানোরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ ব্যানারে মানববন্ধন রাজশাহী মহানগরীতে ২ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী মহানগরীতে ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার দূগাঁপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার

পরীক্ষার্থীদের বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর অভিযোগ, তদন্ত কমিটি

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৪:৪৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৪:৪৭:১৬ অপরাহ্ন
পরীক্ষার্থীদের বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর অভিযোগ, তদন্ত কমিটি ফাইল ফটো
রাজশাহী পরীক্ষার্থীদের বাসায় ডেকে নিয়ে টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগটি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। কমিটিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মোঃ আব্দুর রউফের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকেও এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার একজন পরীক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের ফোনে বাসায় ডেকে নেওয়া এবং টাকার বিনিময়ে পরীক্ষার খাতায় লিখিয়ে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষক মোঃ সেকেন্দার আলীর নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়টি যাচাই ও তদন্তে বোর্ডের পাঁচ কর্মকর্তাকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোঃ ইব্রাহিম হোসেনকে। সদস্য হিসেবে রয়েছেন প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস. এম. গোলাম আজম, প্রোগ্রামার মোঃ সিরাজুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) (দায়িত্বপ্রাপ্ত) মোছা. সেলিনা পারভীন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোঃ জাহিদুর রহিম।

অফিস আদেশে তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের সচিবের কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিযোগে নাম আসা মোঃ সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক