ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ঝরঝরে চেহারা, ঝকঝকে ত্বকের জন্য ভরসা রাখুন ঘুমে! বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু ৩ মেট্রোরেল প্রকল্পসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্ত সিংড়ায় সরকারি সেবা নিশ্চিতকরণে জবাবদিহিতামূলক সংলাপ অনুষ্ঠিত ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫ চারঘাটে পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ প্রধানমন্ত্রীর উদ্যোগে দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল চাকরি পেলেন রাবিতে বাঘায় বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩ অনুমোদনহীন পানি উৎপাদন, রাজশাহীতে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৫:১৩:১৯ অপরাহ্ন
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫ ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে ব্রাদারসহ আহত ৫
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে ভেঙ্গে পড়ায় ৫জন আহত হয়েছেন। এতে বিধস্ত হয়ে পড়েছে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়ার কক্ষটি।

ঘটনাটি ঘটেছে, আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে। আহতরা হলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫),  মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)। এদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম একটু বেশি আহত। তবে ফেরদৌসকে প্রাথমিক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও অন্য দুইজন সামান্য আহত হওয়ায় তাদেরকে কোন চিকিৎসা দিতে লাগেনি। 

এ ঘটনায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। এর পরপরই কিছু সময়ের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পরে পাশের্^র কক্ষে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম যথারীতি অব্যাহত রাখা হয়।

ঘটনার সময় চিকিৎসা নিতে আসা লক্ষণ গ্রামের রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নেওয়ার জন্য পেসেন্ট বেডে শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে। এতে তিনি আহত না হলেও অনেকে হয়েছেন।

ঘটনার সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শামীমা আক্তার সুইটি বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও রোগীর লোকজনে কক্ষটি ভরপুর ছিল। এরই মধ্যে আকস্মিকভাবে বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে এতে অন্তত ৫জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম একটু বেশি আহত হলেও তেমন গুরুতর নন। অন্যরাও গুরুতর আহত নন।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও তাদের লোকজন ছিলেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এটাই বড় কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেখান থেকে প্রকৌশলী এসেছেন সরেজমিনে দেখে পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন