ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ ধামইরহাটে শিশুকে গাছে আটকে নির্যাতনের অভিযোগ বাড়িতে হামলা-ভাঙচুরের সময় অস্ত্র তাক, ‘গুলি কর’ বলার ভিডিও ভাইরাল স্কুলের টিফিনবক্সে তিন রকমের প্যানকেক! নাটোরে এক মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চাঁপাইনবাবগঞ্জের জেলা হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা হয় কিনা জানতে চাওয়ায় নারীর মাথা ফাটাল দালালরা গরম খুন্তির ছ্যাঁকায় শিশু গৃহকর্মীকে নির্যাতন, স্বামী-স্ত্রী রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ শয়তানরাই বিবাহিত পুরুষদের সঙ্গে পরকীয়া করে: তানিশা সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা গাজায় ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা ঝরঝরে চেহারা, ঝকঝকে ত্বকের জন্য ভরসা রাখুন ঘুমে! বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

বাঘায় বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৯:৩২ অপরাহ্ন
বাঘায় বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩ বাঘায় বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩
রাজশাহীর বাঘায় বিপুল পরিমাণ  ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত দেড়টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের একটি শয়নকক্ষ থেকে ১২৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম গ্রামের রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী থানার নুরমহল কলেজ রোড এলাকার মোশরাফ (৫৫) ও একই এলাকার আজিজুল হক (৩৮)।

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কলিগ্রাম গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটির একটি শয়নকক্ষ থেকে ১২৫ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়। একই সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত