বাঘায় বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ গ্রেপ্তার ৩

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৯:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৪:৫৯:৩২ অপরাহ্ন
রাজশাহীর বাঘায় বিপুল পরিমাণ  ফেয়ারডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত দেড়টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের একটি শয়নকক্ষ থেকে ১২৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: রাজশাহীর বাঘা থানার কলিগ্রাম গ্রামের রেজাউল করিম (৪২), পাবনার ঈশ্বরদী থানার নুরমহল কলেজ রোড এলাকার মোশরাফ (৫৫) ও একই এলাকার আজিজুল হক (৩৮)।

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কলিগ্রাম গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়িটির একটি শয়নকক্ষ থেকে ১২৫ বোতল ভারতীয় ফেয়ারডিল জব্দ করা হয়। একই সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]