ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশেও অস্ত্র মোতায়েন করে রেখেছে আমেরিকা! এই প্রথম বার স্বীকার করল মার্কিন বাহিনী, চ্যালেঞ্জ কি রাশিয়া এবং চিনকে? ছেলেদের হাতে মোবাইল দেখলেই কেড়ে নেন করীনা ‘নামে বিজ্ঞান আছে’ ভেবেই ঢাবির রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন মিথিলা গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসবে মাতল দুই উপজেলার মানুষ নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী ​রাজশাহীতে মাদক সেবনের দায়ে আলামিন যুবকের কারাদণ্ড ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-সৌদিসহ আরব দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, ৫ জনের কারাদণ্ড আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ ইরান যুদ্ধ বন্ধে প্রতিনিধি পরিষদে ভোট, ট্রাম্পের বিরুদ্ধে ৭ রিপাবলিকান ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী হেফাজত আমিরের গাড়ি দুর্ঘটনার শিকার, কেমন আছেন বাবুনগরী পাওনা টাকা চাওয়ায় কফির সঙ্গে বিষ মিশিয়ে দেন দুই বন্ধু মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী আটক জ্বালানি খাতে বছরে ৫২ হাজার কোটি টাকা সাশ্রয়ের প্রস্তাব ক্যাবের ইউ গেট আউট ফ্রম দিস রুম, রেগে গিয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী ‘আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’ কারাগারেই জন্ম-বেড়ে ওঠা, দীর্ঘ ৭ বছর পর অবশেষে মুক্ত বাতাসে মোবাশ্বেরা

পদ্মার চরে পানিবন্দী ২০ হাজার, বন্ধ ৮ স্কুল

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২২:৪৩ অপরাহ্ন
পদ্মার চরে পানিবন্দী ২০ হাজার, বন্ধ ৮ স্কুল পদ্মার চরে পানিবন্দী ২০ হাজার, বন্ধ ৮ স্কুল
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মার ১৫টি চরের প্রায় ২০ হাজার মানুষ এক সপ্তাহ ধরে পানিবন্দী। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যাতায়াতের ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা। ফলে ছয়টি সরকারি প্রাথমিক ও দুটি উচ্চ বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীদের ছুটি কার্যকর হয়েছে। তবে বিদ্যালয়গুলোর দাপ্তরিক কার্যক্রম চালু রয়েছে এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিত থাকতে বলা হয়েছে। চকরাজাপুর ও পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী পানিবন্দী হওয়ায় জেলা শিক্ষা অফিসের নির্দেশে বিদ্যালয় দুটি বন্ধ রাখা হয়েছে। একই কারণে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান বন্ধ রয়েছে। তবে বন্যাকবলিত না হওয়ায় পলাশি, চকরাজাপুর ও পূর্ব চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলছে।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল রানা বলেন, এক সপ্তাহ ধরে পানির মধ্যে বসবাস করছেন তাঁরা। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। ঘরের ভেতর মাচা করে থাকতে হচ্ছে। এমন অবস্থায় বিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়। চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা বলেন, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন, কিন্তু পানির কারণে শিক্ষার্থীরা আসতে পারছে না।

পানি কিছুটা কমলেও সোমবারও চরবাসীর দুর্ভোগ কাটেনি। আতারপাড়া, চৌমাদিয়া, দিয়াড়কাদিপুর, কালিদাসখালী, চকরাজাপুর, দাদপুর, পলাশি ফতেপুর, লক্ষ্মীনগরসহ বিভিন্ন এলাকার ফসলের মাঠ তলিয়ে গেছে। গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। দীর্ঘদিন পানিবন্দী থাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে।

চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে ১০০ পানিবন্দী পরিবারের মধ্যে পরিবারপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপির পক্ষ থেকেও ১০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, চিড়া, মুড়ি, আখের গুড়, খাবার স্যালাইন, ওষুধ ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার বলেন, বন্যাকবলিত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে ছুটির সিদ্ধান্ত নিয়েছেন। চরাঞ্চলের মানুষ দুর্দশার মধ্যে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। সামর্থ্যবান ও সুহৃদ ব্যক্তিদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত