ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১৫০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ‘বলিউড গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়’! করীনার নিশানায় ছবির নির্মাতারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের জেল বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ সাতক্ষীরার এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২
ভোলায় মেঘনা নদীর তীরে আড্ডা দেওয়ার সময় পাড়ধসে নদীতে পড়ে যান পাঁচ বন্ধু। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের মো. রাকিব (২৬)।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গতকাল রাতে পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ তীরের একটি বড় অংশ ধসে পড়লে তারা নদীতে পড়ে যান। এর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতে ভেসে নিখোঁজ হন।

আমজাদের স্বজনেরা বলেন, তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। ১৯ সেপ্টেম্বর তার কর্মস্থলে ফেরার কথা ছিল। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।

খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল গতকাল রাতে নদীতে নেমে কিছু সময় ধরে উদ্ধার অভিযান চালালেও ওই দুজনের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু