ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:০৯:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:০৯:৫৫ অপরাহ্ন
ভোলায় মেঘনা নদীর তীরে আড্ডা দেওয়ার সময় পাড়ধসে নদীতে পড়ে যান পাঁচ বন্ধু। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও বিজিবি সদস্যসহ দুজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। এর আগে গতকাল বুধবার রাত আটটার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাটসংলগ্ন গরিবের দুবাই বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ভোলা শহরের ভদ্রপাড়া এলাকার আমজাদ হোসেন (২৮) এবং শিবপুর ইউনিয়নের মো. রাকিব (২৬)।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গতকাল রাতে পাঁচ বন্ধু মেঘনা নদীর তীরে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ তীরের একটি বড় অংশ ধসে পড়লে তারা নদীতে পড়ে যান। এর মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব স্রোতে ভেসে নিখোঁজ হন।

আমজাদের স্বজনেরা বলেন, তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। ১৯ সেপ্টেম্বর তার কর্মস্থলে ফেরার কথা ছিল। গতকাল বিকেলে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন তিনি।

খবর পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দল গতকাল রাতে নদীতে নেমে কিছু সময় ধরে উদ্ধার অভিযান চালালেও ওই দুজনের সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল থেকে আবারও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]