ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন তানোরে তিন বছর যাবত ঝুলে আছে ব্রীজ নির্মাণ ঝুঁকি নিয়ে চলাচল সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার, ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের ২০ দিন হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া ব্রাহ্মণবাড়িয়ার ফাহিম ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু লোভ দেখিয়ে শিশুকে আখক্ষেতে নিয়ে গেলেন রাশেদ, অতঃপর... বাগমারায় জেলা প্রশাসকের পরিদর্শন, শিক্ষা উপকরণ ও সহায়তা সামগ্রী বিতরণ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি   আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ, জানালো বিশ্বব্যাংক আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ​এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ আগামী শনিবার তিন দিনের সফরে রাজশাহী আসবেন ভূমিমন্ত্রী বর্ষায় জলাবদ্ধতা নিরসনে রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রম জোরদার রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি: বাবা-ছেলের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নৌকাডুবির ২ দিন পর নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু উরফি জাভেদের খোলামেলা ভিডিও নিয়ে তোলপাড় বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

রাতভর গাজায় হামলা ইজরায়েলি সেনার, শিশু, মহিলা-সহ হত ১০

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:০৬:৩২ অপরাহ্ন
রাতভর গাজায় হামলা ইজরায়েলি সেনার, শিশু, মহিলা-সহ হত ১০

রাতভর গাজায় হামলা চালাল ইজরায়েল। রবিবারেরও সেই হামলা জারি রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রের দাবি। এই হামলায় শিশু এবং মহিলা-সহ ১০ জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে প্রশাসন।

সূত্রের খবর, খান ইউনিসে জোরালো হামলা চালানো হয়েছে। আশ্রয়শিবিরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। যদিও সাধারণ নাগরিকদের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছে ইজরায়েল। তাদের দাবি, জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাল্টা দাবি করেছে, গাজায় সাধারণ মানুষের মৃত্যুর জন্য দায়ী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হামাস।

গাজাকে চার দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। হামাসের উপর চাপ সৃষ্টি করতে ভাতে মারার কাজও চালিয়ে যাচ্ছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ১০ সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা। সেখানে খাবার, ওষুধ –সহ প্রয়োজনীয় সামগ্রী ঢুকতে পারছে না অভিযোগ উঠছে। ফলে গাজার ভিতরে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে মার্চের গোজায় ইজরায়েলি ফৌজ গাজ়ায় হামাস বিরোধী অভিযান শুরু করেছিল। প্যালেস্টাইনি শরণার্থী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিউএ-র এপ্রিলের গোড়ায় একটি রিপোর্টে জানিয়েছিল, গত ১৮ মার্চ থেকে প্রতি দিন অবরুদ্ধ গাজায় অন্তত ১০০ প্যালেস্টাইনি শিশু হতাহত হচ্ছে। গত ২ মার্চ থেকে গাজায় কোনও মানবিক সহায়তা এবং ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না তেল আভিভ। ফলে ভয়াবহ খাদ্য এবং পানীয়ের সঙ্কট দেখা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন