ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৮:৪৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৮:৪৩:৪০ অপরাহ্ন
মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের (ইউপি) এমপিওভুক্ত বসন্তকেদার দারুস সুন্নাত দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা গোলাম মোস্তফাকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা  গোলাম মোস্তফাকে একটি কক্ষে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এ সময় কয়েকজন ব্যক্তি ওই কক্ষে প্রবেশ করে তাকে বিভিন্ন প্রশ্ন করেন। তাদের প্রশ্নের জবাবে ভিডিওতে ওই ব্যক্তিকে নিজের নাম গোলাম মোস্তফা এবং নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিতে ও বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য অনুরোধ করতে দেখা যায়। তবে ভিডিওটি কখন, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছিল, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় সম্পর্কে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাকে প্রতিষ্ঠানটির সুপারিন্টেন্ডেন্ট মাওলানা গোলাম মোস্তফা বলে নিশ্চিত করেছেন।

মাদরাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম মোস্তফা দীর্ঘ ২৮ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি এমপিওভুক্ত শিক্ষক হিসেবে সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। তাঁর চাকরির মেয়াদ শেষ হতে আরও প্রায় পাঁচ বছর বাকি রয়েছে বলেও মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে জানতে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা গোলাম মোস্তফার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে বিষয়টি বসন্তকেদার দারুস সুন্নাত দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইসারুল হককে জানানো হলে তিনি বলেন, ভিডিওটি আমার নজরে আসেনি। তবে বিষয়টি অনেকের মাধ্যমে জেনেছি। কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সুপারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। ঘটনাটি সঠিক হলে ওই সুপারের বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ বেতন-ভাতা বন্ধের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, বিষয়টি খুবই সেনসিটিভ। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ওই সুপারের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, ভিডিওটির সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে গোলাম মোস্তফার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ থাকার কথা স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে। এর মধ্যে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ এবং নিজের মেয়ের সহপাঠী ও একই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে বিয়ে করার পর অল্প সময়ের মধ্যে তালাক দেওয়ার বিষয়টিও রয়েছে বলে স্থানীয়দের দাবি। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা, মামলার নম্বর, কোন আদালতে মামলা চলছে এবং মামলার বর্তমান অবস্থান যাচাই করে পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার