ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০১:০৫:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০১:০৫:৫৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ সদর থানা এলাকায় চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ শফিকুল ইসলাম শফিকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে কাঁচা রাস্তায় নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। এ সময় আসামি শফিকুল ইসলাম শফি ধারালো অস্ত্র দিয়ে নজরুলের মাথা লক্ষ্য করে কোপ দেন। কোপটি তার ডান কাঁধে লেগে তিনি গুরুতর জখম হন।

অভিযোগ রয়েছে, হামলার পর শফিকুল ইসলাম শফি, মো. জয়নালসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি নজরুল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

হামলার পর নজরুল ইসলাম দুই দিন অসুস্থ থাকার পর গত ২৯ আগস্ট সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি ৩০ আগস্ট দায়ের করা হয়। মামলার নম্বর ৪১। এতে দণ্ডবিধির ৩২৪/৩২৬/২০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১২ গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. শফিকুল ইসলাম শফিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শফি সিরাজগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার মৃত শুকুর শেখের ছেলে।

র‌্যাব-১২ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার